• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঝালকাঠি-১

বজলুল হক হারুন বেসরকারিভাবে এমপি নির্বাচিত


ঝালকাঠি প্রতিনিধি ডিসেম্বর ৩০, ২০১৮, ০৯:৪০ পিএম
বজলুল হক হারুন বেসরকারিভাবে এমপি নির্বাচিত

বজলুল হক হারুন

ঝালকাঠি : ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বজলুল হক হারুন বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৫১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ভাইস চেয়ারম্যান দলীয় প্রার্থী ব্যরিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম পেয়েছেন ৬ হাজার ১৫১ ভোট।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে এ আসনের ৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে কোনো রকম বড় ধরনের সহিংসতা ছাড়াই বিকেল ৪টায় ভোটগ্রহণ সমাপ্ত হয়।

এ আসনে ভোটার সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ২৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৯ হাজার ২৬৯ জন এবং নারী ভোটার ৮৮ হাজার ৯৮৬ জন। আসনটিতে আ. লীগ ও বিএনপির প্রার্থীসহ মোট ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!