ফাইল ছবি
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন।
মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন সোহেল রানা ও স্বপ্না খাতুন। তাঁদের করা আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য আসা ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে আদালত রায়ের এই দিন নির্ধারণ করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। আজকের রায়ের মধ্য দিয়ে শিশু রামিসা হত্যা ও ধর্ষণের ঘটনায় বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপের নিষ্পত্তি হতে যাচ্ছে।
এসএইচ







































