• ঢাকা
  • শুক্রবার, ০১ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আয় বেড়েছে আমান ফিডের


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১১, ২০২১, ০১:০৪ পিএম
আয় বেড়েছে আমান ফিডের

ফাইল ফটো

ঢাকা: শেয়ারবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফিড লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮৫ পয়সা।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৩৫ টাকা ৬৯ পয়সা।

সোনালীনিউজ/এমএইচ

Link copied!