• ঢাকা
  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফের বিএসইসিতে দুদকের অভিযান


নিজস্ব প্রতিবেদক মার্চ ১০, ২০২৫, ১২:৫৭ পিএম
ফের বিএসইসিতে দুদকের অভিযান

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কার্যালয়ে এই অভিযান হয়েছে।

দুইজন সহকারী পরিচালকের নেতৃত্বে চার সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করছেন।

জানা গেছে, এই টিম প্রথমে বিএসইসির চেয়ারম্যানে সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সার্ভিলেন্স ও মনিটরিং বিভাগসহ বিভিন্ন বিভাগে অভিযান পরিচালনা করছেন।

জানা যায়, নানা অনিয়মের অভিযোগে তথ্য সংগ্রহে দুদক এই অভিযান পরিচালনা করেন। এর আগে গত সপ্তাহে দুদকের একটি টিম দুদকে অভিযান চালায়।

এসআই

Wordbridge School
Link copied!