• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এমক্যাশে বিদেশি বিনিয়োগ স্থগিতের সিদ্ধান্ত 


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৫, ২০২৬, ১১:১৯ এএম
এমক্যাশে বিদেশি বিনিয়োগ স্থগিতের সিদ্ধান্ত 

ফাইল ছবি

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের সহযোগী প্রতিষ্ঠান এমক্যাশ লিমিটেডে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বি১০০ হোল্ডিংসের বিনিয়োগের বিষয়টি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির পরিচালনা পর্ষদ যথাযথ আলোচনার পর নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র সম্পন্ন করার জন্য এমক্যাশে কৌশলগত ইক্যুইটি বিনিয়োগকারী হিসাবে বি১০০ হোল্ডিংসের প্রস্তাবিত অন্তর্ভুক্তির বিষয়ে পূর্ববর্তী সিদ্ধান্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ৮ মার্চ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের ৩৯৫তম পরিচালনা পর্ষদ সভায় বি১০০ হোল্ডিংসকে এমক্যাশ লিমিটেডের কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পিএস

Link copied!