• ঢাকা
  • বুধবার, ১২ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দুই কোম্পানির সাথে একীভূত হচ্ছে প্রিমিয়ার সিমেন্ট


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৭:৪৬ পিএম
দুই কোম্পানির সাথে একীভূত হচ্ছে প্রিমিয়ার সিমেন্ট

ফাইল ছবি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস, প্রিমিয়ার পাওয়ার জেনারেশন লিমিটেড এবং ন্যাশনাল সিমেন্ট মিলসের সাথে একীভূত হচ্ছে। গত ২৮ জানুয়ারি কোম্পানিটি উচ্চ আদালত থেকে একীভূতকরণের অনুমোদন পেয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। কোম্পানিটি এর আগে বিশেষ সাধারণ সভায় (ইজিএম) একীভূতকরণের অনুমতি পেয়েছে।

কোম্পানিগুলোর একীভূতকরণের বিষয়ে উচ্চ আদালত থেকে গত ২৬ জানুয়ারি কোম্পানি আইন, ১৯৯৪ এর ধারা ২২৮ এর সাথে পঠিত ধারা ২২৯ এর অধীনে একটি আবেদন, ২০২৫ সালের ৫২৩ নং কোম্পানি ম্যাটারে চূড়ান্ত রায় এবং আদেশের প্রত্যয়িত অনুলিপি প্রকাশ করা হয়।

গত বছরের ১২ নভেম্বর এবং ২৭ নভেম্বর তারিখে আদালত এই বিষয়টির শুনানি করে এবং একত্রীকরণ প্রকল্প অনুমোদনের চূড়ান্ত রায় এবং আদেশের প্রত্যয়িত অনুলিপি কোম্পানিটি ২৮ জানুয়ারি তারিখে পেয়েছে।

এএইচ/পিএস

Link copied!