• ঢাকা
  • রবিবার, ০১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ঈদের পরে: ইসি মাছউদ


নিজস্ব প্রতিবেদক মার্চ ১, ২০২৬, ০২:৪৩ পিএম
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ঈদের পরে: ইসি মাছউদ

ছবি : সংগৃহীত

ঢাকা: নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, নির্বাচন কমিশনের কোনো অবসর নেই। সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও অনেক স্থানীয় নির্বাচন আছে তা আয়োজন করতে হয়। সারাবছর ধরে নির্বাচন হবে। ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সকল প্রস্তুতি নেওয়া হবে।

রোববার (১ মার্চ) রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইড) বার্ষিক সাধারণ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইসি মাছউদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক নাকি নির্দলীয় প্রতীকে হবে তার জন্য সংসদের প্রথম অধিবেশনের জন্য অপেক্ষা করছি। আইন অনুযায়ী ভালো নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত থাকবে।

ইসি মাছউদ আরও বলেন, নির্বাচন কমিশনের একটি বড় অংশ সাংবাদিকরা। সাংবিধানিকভাবে কমিশন কোনো ভুল করলে তার সমালোচনা করেন, আরও ভালো কীভাবে করা যায় তা তুলে ধরেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো হয়েছে। সবাই বলেছেন এ নির্বাচন ভালো হয়েছে তবে ভালোর কোনো শেষ নেই, আমরা আরও ভালো করতে চাই।

পিএস

Wordbridge School
Link copied!