সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা প্রিন্স সুলতান এয়ার বেইসে নতুন করে হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত এ আঘাতে অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ঘাঁটির ভেতরে থাকা একাধিক রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়, আক্রমণটি ছিল পরিকল্পিত এবং লক্ষ্যভিত্তিক।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, বর্তমানে সৌদি আরবে দুই হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তারা সৌদি বাহিনীর সঙ্গে সমন্বয় করে আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা পরিচালনা করে থাকে। রাজধানী রিয়াদের দক্ষিণে অবস্থিত এই ঘাঁটিতে প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি এবং থাড প্রতিরক্ষাব্যবস্থার মতো উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।
এম







































