দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির প্রভাবেই এ সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার (১৫ এপ্রিল) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এই নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দামে স্বর্ণের তালিকা
বাজুস নির্ধারিত সর্বশেষ দাম অনুযায়ী—
২২ ক্যারেট: ২,৫০,১৯৩ টাকা
২১ ক্যারেট: ২,৩৮,৮২০ টাকা
১৮ ক্যারেট: ২,০৪,৭০৩ টাকা
সনাতন পদ্ধতি: ১,৬৬,৭৩৭ টাকা
আগের দামের তুলনায় পরিবর্তন
এর আগে ৯ এপ্রিল ঘোষিত দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হলো স্বর্ণের বাজার।
বছরে বহুবার দাম সমন্বয়
চলতি বছরে এখন পর্যন্ত ৫৫ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমেছে।
আর গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পেয়েছিল।
এম







































