• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন: এনবিআর


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৯:৪২ পিএম
প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন: এনবিআর

ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে প্রতি তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন ও কর জমা দেয়ার যে সুবিধা দেয়া হয়েছিল, তা বাতিল করেছে সরকার। ফলে আগের নিয়মে ফিরে গিয়ে ব্যবসায়ীদের আবার প্রতি মাসেই ভ্যাট রিটার্ন দাখিল এবং প্রদেয় কর পরিশোধ করতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত সংশোধনীর অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

চলতি অর্থবছরের বাজেটে তিন মাস পরপর ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়। তবে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর পরবর্তীতে জানায়, এই ব্যবস্থার ফলে ভ্যাট বা মূল্যসংযোজন কর আদায়ের গতি প্রায় ২০ শতাংশ কমে গেছে। তাই রাজস্ব আদায়ের গতি ফেরাতে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আবেদন জানায় সংস্থাটি।

এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মন্ত্রিসভার অনুমোদনের পর এখন থেকে আগের নিয়মেই প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে এবং প্রদেয় ভ্যাট পরিশোধ করতে হবে। তবে, করদাতাদের প্রতি তিন কর মেয়াদ বা ট্যাক্স পিরিয়ড শেষ হওয়ার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দেয়ার যে সুযোগ দেয়া হয়েছিল, তার পরিবর্তে এখন থেকে প্রতিটি কর মেয়াদ বা মাস শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে রিটার্ন দাখিলের বিধান পুনর্বহাল করা হয়েছে।

এম

Link copied!