• ঢাকা
  • বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৫ দিনের ছুটির কবলে শিক্ষাপ্রতিষ্ঠান


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১২:৪৪ পিএম
৫ দিনের ছুটির কবলে শিক্ষাপ্রতিষ্ঠান

ফাইল ছবি

ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে উৎসবমুখর করতে দেশের সব সককারি ও আধাসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ছুটি থাকছে শিক্ষাপ্রতিষ্ঠানেও। তবে শিক্ষাক্ষাপ্রতিষ্ঠানে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ দিনের ছুটি থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত শ্রেণিকক্ষের সব কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকার ঘোষিত সাধারণ ছুটি থাকবে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি পড়বে। ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে আর একটি ধর্মীয় ছুটিও থাকবে। এইসব মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত হয়েছে।

এটি চলতি বছরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রথম বড় ছুটি হিসেবে ধরা হচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এটি এ বছরের পঞ্চম ছুটিও হবে।

অন্যদিকে, ১১ ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তদুপরি, নির্বাচনের আগের দিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্যও সাধারণ ছুটি থাকবে বলে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের জন্য এই দীর্ঘদিনের ছুটি তাই একদিকে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেওয়া হয়েছে, অন্যদিকে তারা বিশ্রাম ও প্রস্তুতির সুযোগ পাবেন।

পিএস

Wordbridge School
Link copied!