• ঢাকা
  • বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দায়িত্বশীল শিক্ষার অঙ্গীকারে জেডইউএমএস


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:৩১ পিএম
দায়িত্বশীল শিক্ষার অঙ্গীকারে জেডইউএমএস

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভিড়ে জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জেডইউএমএস) আলাদা করে পরিচিত হয়ে উঠছে তার অলাভজনক দর্শন ও দায়িত্বশীল শিক্ষার অঙ্গীকারের কারণে। বাণিজ্যিক উদ্দেশ্যের বাইরে থেকে শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হচ্ছে।

জেডইউএমএস প্রতিষ্ঠিত হয়েছে জেডএনআরএফ চ্যারিটেবল ফাউন্ডেশনের একক উদ্যোগে। এটি একটি সম্পূর্ণ অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান। একক দাতার এই উদ্যোগের ফলে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ ও প্রশাসনিক সিদ্ধান্তে শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি কল্যাণ এবং শিক্ষার মানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়টির একাডেমিক পরিবেশ বাণিজ্যিক চাপমুক্ত। এখানে স্বল্পমেয়াদি লাভ নয়, বরং শিক্ষার গুণগত মান ও টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়। মিশনভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। দক্ষ শিক্ষক, আধুনিক শিক্ষা অবকাঠামো, গবেষণা কার্যক্রম এবং সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

জেডইউএমএসে ম্যানেজমেন্ট, বিজনেস, ফাইন্যান্স, অর্থনীতি, ইঞ্জিনিয়ারিং, আইন, ইংরেজি ও সংশ্লিষ্ট বিষয়ে সময়োপযোগী ও কর্মমুখী একাডেমিক প্রোগ্রাম চালু রয়েছে। এসব প্রোগ্রাম আন্তর্জাতিক মান অনুসরণ করে প্রণীত এবং দেশের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তাদের লক্ষ্য শুধু গ্র্যাজুয়েট তৈরি করা নয়; বরং এমন দক্ষ ও নৈতিক মানবসম্পদ গড়ে তোলা, যারা ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারবে এবং দেশ ও সমাজের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাকে শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে জেডইউএমএসের সব একাডেমিক প্রোগ্রামে ভর্তি কার্যক্রম চলছে। ভর্তির জন্য ০১৮৭৭৭০০২০১-৬ এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!