• ঢাকা
  • শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মিডিয়া ছেড়ে ধর্মীয় জীবনধারায় পরিবর্তনের সিদ্ধান্ত লুবাবার


বিনোদন ডেস্ক ডিসেম্বর ২৭, ২০২৫, ০৫:১১ পিএম
মিডিয়া ছেড়ে ধর্মীয় জীবনধারায় পরিবর্তনের সিদ্ধান্ত লুবাবার

ছবি: সংগৃহীত

শিশু শিল্পী সিমরিন লুবাবা মিডিয়া ছেড়ে দিয়েছেন। সংস্কৃতিমনা পরিবারের সন্তান লুবাবা তার দাদা, প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদেরের প্রেরণায় খুব ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ায়। শিশুশিল্পী হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। নিয়মিত অভিনয় ও মডেলিং কাজ করার পরও এবার লুবাবা নিজেই মিডিয়া থেকে সরে এসেছে।

লুবাবা আর কখনো মুখ দেখাবে না এবং ইতিমধ্যে নেকাব পরা শুরু করেছে। সামাজিক মাধ্যমে কিছু প্রচারণার কাজ থাকলেও সেটা নেকাব পরেই করবে বলে জানিয়েছে তার মা জাহিদা ইসলাম জেমি।

জেমি বলেন, লুবাবার নিজের উপলব্ধি হয়েছে যে সে আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না, তাই নেকাব পরা শুরু করেছে। ধর্মীয় বই পড়ে পড়েই লুবাবা নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে জীবনধারায় পরিবর্তন আনার।

লুবাবা এরইমধ্যে কোরআন খতম করেছে এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও হাদিস পড়ে নিজের জ্ঞান বৃদ্ধি করছে। তার মা জানাচ্ছেন, আগামী রমজানে লুবাবা ওমরাহ হজ পালন করতে মক্কায় যাবে। এই সিদ্ধান্তে শিশুশিল্পীর নতুন জীবনধারা স্পষ্ট হয়ে উঠেছে, যা মিডিয়া থেকে সরে গিয়ে ধর্মীয় চর্চায় নিবেদিত।

এসএইচ 

Wordbridge School
Link copied!