• ঢাকা
  • শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডেঙ্গুতে প্রাণ গেল আরও দুইজনের, হাসপাতালে ভর্তি ৩৯৬


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২, ২০২৫, ০৪:৩৭ পিএম
ডেঙ্গুতে প্রাণ গেল আরও দুইজনের, হাসপাতালে ভর্তি ৩৯৬

ঢাকা : মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৬ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২০২ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৪৮ হাজার ২২৮ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় যে দুজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজনের চট্টগ্রামে ও একজনের ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। আর গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, ঢাকা বিভাগে ৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন এবং রাজশাহী বিভাগে ১৫ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৪০৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৫ হাজার ৬৮২ জন।

পিএস

Wordbridge School
Link copied!