ফাইল ছবি
ঢাকা: হাম উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ১৩০০ জন। রোববার (৪ অক্টোকর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নতুন করে ১ হাজার ২১৮ জন আক্রান্ত হয়েছে। আর নিশ্চিত হামে আক্রান্ত ৮২ জন।
মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে একহাজার ২৩ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৭৪৮ জন। এ পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে এক লাখ ৯৬ হাজার ৪১৮ জন।
হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন।
পিএস







































