• ঢাকা
  • রবিবার, ০৮ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইরানের তেল সংরক্ষনাগার ও শোধনাগারে ইসরায়েলের হামলা


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৮, ২০২৬, ১০:০০ এএম
ইরানের তেল সংরক্ষনাগার ও শোধনাগারে ইসরায়েলের হামলা

ইরানের তেল সংরক্ষণাগার ও পরিশোধনাগার হামলার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। শনিবার (৭ মার্চ) রাতে এক্স বার্তায় বলা হয়, এসব সংরক্ষণাগারের মালিক ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। খবর আলজাজিরা

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ইরানে বড় ধরনের হামলা শুরুর পর এই প্রথমবারের মতো এসব জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হলো।

আনাদোলু এজেন্সির নিউজে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা রাজধানী তেহরানে ইরানের অবকাঠামো লক্ষ্য করে নতুন করে হামলা শুরু করেছে।

এদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, হামলার পর তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তেহরান রিফাইনারিতে হামলার জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের হাইফা রিফাইনারিতে আঘাত হেনেছে। ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলোতে ড্রোন হামলা চালানো হয়েছে। এক্সে দেওয়া একটি বিবৃতিতে দেশটির সরকার বলেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

একই দিনে লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে আলজাজিরা অ্যারাবিক এই তথ্য জানিয়েছে।

এম

Wordbridge School
Link copied!