• ঢাকা
  • সোমবার, ১৬ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অষ্ট্রেলিয়াও হরমুজ প্রণালিতে পাঠাবে না যুদ্ধ জাহাজ


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৬, ২০২৬, ১১:৪১ এএম
অষ্ট্রেলিয়াও হরমুজ প্রণালিতে পাঠাবে না যুদ্ধ জাহাজ

ফাইল ছবি

ঢাকা: ইরান ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে বিশ্বের সব দেশের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত। তবে যুক্তরাষ্ট্র তেলবাহী ট্যাংকারগুলো এ প্রণালি দিয়ে পার করাতে মিত্রদের সহায়তা চাইলেওে এখন পর্যন্ত কোনো দেশ যুদ্ধজাহাজ পাঠাতে রাজি হয়নি। এমনকি মার্কিন মিত্র দেশ ফ্রান্স ও জাপানের পর এবার অস্ট্রেলিয়াও যুদ্ধজাহাজ না পাঠানোর ঘোষণা দিয়েছে।

স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি খোলা রাখতে যেসব দেশ এর সুবিধা ভোগ করে তাদের সহায়তা করা উচিত। তিনি যুক্তি দিয়ে বলেন, ইউরোপ ও চীন উপসাগরীয় অঞ্চল থেকে আসা তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
 
তবে ট্রাম্পের আহ্বানে আগেই ফ্রান্স ও জাপান এই প্রণালীতে যুদ্ধজাহাজ না পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে। এবার অস্ট্রেলিয়াও একই পথে হাটল। সোমবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল ট্যাংকার পাহারা দেয়ার জন্য নৌযান পাঠানোর কোনো পরিকল্পনা টোকিওর নেই।
 
সংসদে দেয়া ভাষণে জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এখনও যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। জাপান স্বাধীনভাবে কী করতে পারে এবং আইনি কাঠামোর মধ্যে কী করা যেতে পারে তা আমরা পর্যবেক্ষণ করে দেখছি।’
 
এদিকে অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না। সোমবার দেশটির পরিবহনমন্ত্রী ক্যাথেরিন কিং এবিসি রেডিওর সাথে এক সাক্ষাৎকারে বলেন, অস্ট্রেলিয়া হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না। হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে ট্রাম্পের সহায়তার আহ্বানের পর অস্ট্রেলিয়া নিজেদের অবস্থান জানালো।
 
অস্ট্রেলিয়ার পরিবহনমন্ত্রী আরও বলেন, ‘আমাদের কাছে অনুরোধ আসলে আমরা কী ধরনের অবদান রাখছি সে বিষয়ে আমরা খুবই স্পষ্ট। এখন পর্যন্ত সেই অবদানের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রতিরক্ষা সহায়তার জন্য বিমান সরবরাহ করা হয়েছে—বিশেষ করে ওই এলাকায় অবস্থানরত বিপুলসংখ্যক অস্ট্রেলীয় নাগরিকের বিষয়টি বিবেচনায় রেখে।’
 
তিনি বলেন, তবে আমরা হরমুজ প্রণালিতে কোনো জাহাজ পাঠাব না। আমরা জানি এটি কতটা গুরুত্বপূর্ণ।

পিএস

Wordbridge School
Link copied!