• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সোনা ব্যবহারকারীদের জন্য দু:সংবাদ


আন্তর্জাতিক ডেস্ক জুন ৪, ২০২৬, ০৩:১২ পিএম
সোনা ব্যবহারকারীদের জন্য দু:সংবাদ

ঢাকা: অপরিশোধিত তেলের দাম কমে যাওয়া এবং ডলারের দুর্বলতার কারণে সোনার দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার স্পট  মার্কেটে স্বর্ণের দাম ০.৮% বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৬৫.৫৬ ডলারে দাঁড়ায়। আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারস ০.৬% বেড়ে ৪ হাজার ৪৯৩.৩০ ডলারে পৌঁছায়।

ডলারের দর কমে যাওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত সোনা তুলনামূলকভাবে সস্তা হয়ে ওঠে।

বুধবার ট্রাম্প প্রশাসন জানায় যে, ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে। এতে ইরান-সংকটের অবসানে বৃহত্তর কোনো চুক্তির আশা জোরদার হয়েছে।

এদিকে রিপাবলিকান-নিয়ন্ত্রিত ইউনাইটেড স্টেট হাউজ অব রিপ্রেজেনটিটিভস একটি প্রস্তাব অনুমোদন করেছে, যার উদ্দেশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে বিরত রাখা। এটি তিন মাসব্যাপী সংঘাত নিয়ে তার নিজ দলের সদস্যদের মধ্যে বাড়তে থাকা উদ্বেগের প্রতিফলন।

বৃহস্পতিবার তেলের দামও কমেছে। কারণ লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির সম্ভাবনা বাড়িয়েছে।

তেলের উচ্চ মূল্যস্ফীতি বাড়াতে পারে এবং সুদের হার দীর্ঘ সময় উঁচু রাখতে বাধ্য করতে পারে। যদিও সোনা সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ (হেজ) হিসেবে বিবেচিত হয়, তবে উচ্চ সুদের হার সুদবিহীন এই ধাতুর ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

সোনার সাথে অন্যান্য মূল্যবান ধাতুর দরও বেড়েছে। এর মধ্যে রূপার দাম ০.৮% বেড়ে প্রতি আউন্স ৭৩.২৬ ডলারে উঠেছে।
প্লাটিনামের দাম ১.১% বেড়ে ১ হাজার ৮৭৯.৭৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০.৬% বেড়ে ১ হাজার ৩১০ ডলারে দাঁড়িয়েছে।

পিএস

Link copied!