• ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক বাতিল করল ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ৮, ২০২৬, ০৬:৪৭ পিএম
ইরানের সঙ্গে সমঝোতা স্মারক বাতিল করল ট্রাম্প

ছবি : সংগৃহীত

ঢাকা: দ্বিপাক্ষিক সংঘাত অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার তিনি জানান,তেহরানের সঙ্গে তিনি আর কোনো ধরনের যোগাযোগ রাখতে চান না। একই সঙ্গে ইরানের নেতৃত্বকে ‘অসুস্থ মানুষ’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।

তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনে দেওয়া এক বক্তৃতায় ট্রাম্প আরও জানান যে, তিনি তার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মাদ্রিদকে ন্যাটোর একটি ‘ভয়াবহ অংশীদার’ হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প।

সম্প্রতি হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে (তেলবাহী ট্যাংকার) হামলার জবাবে ইরানের বিরুদ্ধে নতুন করে শক্তিশালী সামরিক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ওয়াশিংটন ইরানের তেল বিক্রির সাময়িক ছাড়ও প্রত্যাহার করেছে। 

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার কাছে মনে হয় এটি শেষ। আমি ওদের সঙ্গে আর কোনো ডিল করতে চাই না। ওরা জঘন্য। ওরা অসুস্থ মানুষ এবং একদল অসুস্থ মানুষ ওদের নেতৃত্ব দিচ্ছে।’

ট্রাম্প আরও বলেন, ‘আমার দৃষ্টিকোণ থেকে, ওদের সঙ্গে আলোচনা করাটা স্রেফ সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়।’

পিএস

Link copied!