• ঢাকা
  • সোমবার, ২৪ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, বাংলাদেশি নাবিকসহ নিখোঁজ ২৪


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২৩, ২০২৬, ০৯:০৮ এএম
বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, বাংলাদেশি নাবিকসহ নিখোঁজ ২৪

ফাইল ছবি

ঢাকা: বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী এমভি ওশেন উইনার নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে এক বাংলাদেশিসহ ২৪ নাবিক ছিলেন। তাদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।

তাঁদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের ও একজন বাংলাদেশের নাগরিক। ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে।

ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, জাহাজটি সিঙ্গাপুর যাচ্ছিল। এতে ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া ছিল।

ওড়িশা থেকে এসব পণ্য জাহাজটিতে তোলা হয়। গত ২০ আগস্ট স্থানীয় সময় রাত ১০টা ৪২ মিনিটে পারাদ্বীপ বন্দর থেকে জাহাজটি ছেড়ে যায়।
 
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২২ আগস্ট স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পারে।

জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড বিষয়টি জানিয়ে অনুসন্ধান ও উদ্ধার সহায়তার অনুরোধ করে।

ভারতের এক ঊর্ধ্বতন আইপিএস কর্মকর্তা পিটিআইকে বলেন, কতজন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বঙ্গোপসাগরের ওই এলাকায় থাকা অন্য জাহাজগুলোকে বিষয়টি জানিয়ে উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করা হয়েছে।
 
ভারতীয় কোস্টগার্ডের বরদ ও আনমোল নামের দুটি জাহাজকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে। বিজিত নামের আরেকটি জাহাজও অভিযানে যোগ দিতে শ্রী বিজয়া পুরম থেকে রওনা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতীয় কোস্টগার্ড একটি লাইফ র‌্যাফ্ট থেকে দুজনকে উদ্ধার করেছে। তবে জাহাজটি কী কারণে ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসআই

Link copied!