• ঢাকা
  • শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হরমুজে একাধিক শক্তিশালী বিস্ফোরণ


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ৯, ২০২৬, ০৮:৫৬ এএম
হরমুজে একাধিক শক্তিশালী বিস্ফোরণ

হরমুজ প্রণালির দক্ষিণ অংশে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনে আঘাত করার কারণে এসব বিস্ফোরণ ঘটেতে পারে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

বৃহস্পতিবার সামরিক সূত্রের বরাত দিয়ে আইআরআইবি এই তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলুর।

প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণ অংশে কয়েক মিনিট আগে বিস্ফোরণগুলো ঘটে।

সূত্রগুলো বলেছে, ইরানের অনুমোদনহীন পথে চলাচল করতে গিয়ে তেলবাহী ট্যাংকারগুলো ওই এলাকায় পেতে রাখা মাইনে আঘাত করে থাকতে পারে।

তবে কতটি ট্যাংকার এই ঘটনায় জড়িত, সেগুলোর পরিচয় কী, কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা কিংবা কী পরিমাণ ক্ষতি হয়েছে—এসব বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এ বিস্ফোরণের খবর সামনে এল। ইরান এরই মধ্যে তেহরানের অনুমোদন ছাড়া নির্ধারিত নয়—এমন নৌপথ ব্যবহার না করতে জাহাজগুলোকে সতর্ক করেছে।

এম

Link copied!