• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চার দেশের জন্য হরমুজ খুলে দিল ইরান


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৬, ২০২৬, ১০:৪১ এএম
চার দেশের জন্য হরমুজ খুলে দিল ইরান

ফাইল ছবি

ঢাকা: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিষেধাজ্ঞা থেকে ভারত, চীন, ইরাক ও কাতারকে অব্যাহতি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে তেহরানের এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির উপপ্রধান আমির হায়াত মোগাদ্দাম এ তথ্য জানিয়েছেন। তার ভাষ্য, ইরানের সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দেশ চারটিকে এ সুবিধা দেওয়া হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যমকে মোগাদ্দাম বলেন, ‘বর্তমানে হরমুজ প্রণালিতে চলাচলের বিধিনিষেধ থেকে চারটি দেশকে ছাড় দেওয়া হয়েছে। দেশগুলো হলো ভারত, চীন, ইরাক ও কাতার। এসব দেশের জাহাজ অবাধে চলাচল করছে। মার্কিনিরাও সেগুলোতে বাধা দিচ্ছে না।’

তিনি জানান, ভারতীয় জাহাজকে চলাচলের সুযোগ দেওয়ার অন্যতম কারণ দেশটি থেকে ওষুধ আমদানি নিশ্চিত করা। অন্যদিকে, চীনা জাহাজকে ছাড় দেওয়ার পেছনে বেইজিংয়ের রাজনৈতিক সমর্থন ধরে রাখার বিষয়টি কাজ করছে।

তবে হরমুজ প্রণালি ব্যবহারের এই ছাড়ের অর্থ বিনা মূল্যে পারাপারের সুযোগ নয়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলাচলের অনুমতি পেলেও ভারতীয় জাহাজকে ট্রানজিট ফি বা পারাপারের মাশুল দিতে হতে পারে।

আমির হায়াত-মোকাদ্দামের দাবি, ভারতীয় ও চীনা জাহাজকে যাতায়াত মাশুল দিতে হবে। কিন্তু কাতারের জাহাজ চলবে বিনা মাশুলে। 

সূত্র: এনডিটিভি

এসআই

Link copied!