• ঢাকা
  • শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাংবাদিকতা ও মিডিয়া অ্যাওয়ার্ড দেবে ডিজিটাল মিডিয়া ফোরাম


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩, ২০২৫, ০৬:৪০ পিএম
সাংবাদিকতা ও মিডিয়া অ্যাওয়ার্ড দেবে ডিজিটাল মিডিয়া ফোরাম

ঢাকা : দ্বিতীয়বারের মতো ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য এবার ১৯টি ক্যাটাগরিতে আগামী ১৭ অক্টোবর (শুক্রবার) এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর আল করিম লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এর জুরি বোর্ডের সদস্যরা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেন জানান, নতুন প্রজন্মকে ডিজিটাল সাংবাদিকতা ও ইনোভেশনে উৎসাহিত করা, যুগের সঙ্গে তাল মিলিয়ে গণমাধ্যমকে আরও এগিয়ে নেওয়া, সমাজে ইতিবাচক অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া; সর্বোপরি অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সম্মাননা প্রদানের ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এর আয়োজন করা হচ্ছে।

সাংবাদিকতা পেশাকে আরও শক্তিশালী করা ও ডিজিটাল মিডিয়ার সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।

দেলোয়ার হোসেন জানান, আগামী ৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত সাংবাদিকদের কাছ থেকে রিপোর্ট ও ডিজিটাল ভিডিও কনটেন্ট লিংক আহ্বান করা হবে। জুরি বোর্ড জমাকৃত প্রতিবেদনগুলোর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের বাছাই করে তাদের সম্মাননা প্রদান করবে।

এ ছাড়াও, বিশেষ ক্যাটাগরিতে কয়েকজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’-এর জন্য টিভি, পত্রিকা, অথবা নিবন্ধিত যে কোনো অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করতে পারবেন।

আবেদনের লিংক – www.dmfbd.com

পিএস

Wordbridge School
Link copied!