• ঢাকা
  • রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রত্যাহার করা হলো ২৪ হাজার রাজনৈতিক মামলা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:৪৫ পিএম
প্রত্যাহার করা হলো ২৪ হাজার রাজনৈতিক মামলা

ফাইল ছবি

ঢাকা: বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের হওয়া ২৩  হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে প্রায় পাঁচ লাখ মানুষ আওয়ামী সরকারের দায়েরকৃত হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে বিএনপি, জামায়াত এবং গণঅধিকারসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নেতৃত্বে একটি জেলা কমিটি এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে।

এই কমিটি রাজনৈতিক দলগুলোর নিকট আওয়ামী ফ্যাসিস্ট সরকার কর্তৃক দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য দরখাস্ত/আবেদন আহ্বান করে। ভুক্তভোগী রাজনৈতিক দলগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি বিভিন্ন সময়ে অনুষ্ঠিত ৩৯টি সভার মাধ্যমে আবেদনসমূহ পরীক্ষা-নিরীক্ষা করে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এ কার্যক্রম এখনো চলমান রয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!