• ঢাকা
  • রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন এম সিরাজ মিয়া


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১০:৫৩ পিএম
মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন এম সিরাজ মিয়া

প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, এম সিরাজ উদ্দিন মিয়াকে চুক্তিভিত্তিকভাবে মন্ত্রিপরিষদের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

সরকারি সূত্র জানিয়েছে, নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজনে দায়িত্ব পালন করবেন নতুন মন্ত্রিপরিষদ সচিব। পাশাপাশি প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব হিসেবেও দায়িত্বে থাকবেন তিনি।

এর আগে মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে পদত্যাগ করেন ড. শেখ আব্দুর রশিদ। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, তিনি আর দায়িত্বে নেই এবং মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান কে পরিচালনা করবেন সে বিষয়ে তার জানা নেই।

এম

Wordbridge School
Link copied!