ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর নতুন সরকারের মন্ত্রিসভার রূপরেখা প্রায় চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে দলের সিনিয়র নেতাদের অভিজ্ঞতার পাশাপাশি নতুন প্রজন্মের রাজনীতিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পাচ্ছেন।
বিএনপি সূত্র জানিয়েছে, সালাহউদ্দিন আহমেদ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। পূর্বে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি, তাই এবার তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ ২ লাখ ১৯ হাজার ৭৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুক ১ লাখ ২৫ হাজার ৩১১ ভোট পেয়েছেন।
নতুন সরকারের রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম শোনা যাচ্ছে। দলটির পক্ষ থেকে আজ রাতেই মন্ত্রিসভা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
এসএইচ





































