• ঢাকা
  • শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারত-চীনের সঙ্গে সম্পর্ক কেমন হবে জানালেন তারেক রহমান


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৬:২৪ পিএম
ভারত-চীনের সঙ্গে সম্পর্ক কেমন হবে জানালেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থ রক্ষার মাধ্যমে পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হবে। সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণের নিরাপত্তা মূল চ্যালেঞ্জ হবে। বিগত সরকার প্রায় সব প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করেছে, তাই সুশাসন নিশ্চিত করা প্রধান লক্ষ্য।

শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে, তবে দেশের স্বার্থই সর্বোচ্চ প্রাধান্য পাবে।

চীনের সঙ্গে সম্পর্ক ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। যদি কোনো প্রকল্প বাংলাদেশের উপকারে আসে, তা অর্থনীতির সহায়ক হয়, তখন তা গ্রহণযোগ্য হবে।

তরুণদের মতামত নেওয়ার বিষয়ে তারেক রহমান বলেন, জনগণ যেহেতু সমর্থন দিয়েছেন, তাই তরুণদের কথাও শোনা হবে, তবে সমাজের সকলের কথা বিবেচনায় রাখা হবে।

সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে তিনি জানান, বাংলাদেশের উদ্যোগেই সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল এবং সরকার চেষ্টা করবে এটি সচল রাখার। ভারতের সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে জানান, এটি আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

অর্থনৈতিক সংকট, বিনিয়োগ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা রয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!