• ঢাকা
  • শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএনপির জয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানালেন জামায়াতের পরাজিত প্রার্থী


দিনাজপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৮:২০ পিএম
বিএনপির জয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানালেন জামায়াতের পরাজিত প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ-১১ দিনাজপুর-৬ আসনে (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিরামপুরে অধ্যাপক জাহিদ হোসেনের ছোট ভাইয়ের বাসায় গিয়ে নবনির্বাচিত এমপির সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময়, সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

বিরামপুরে এই সাক্ষাতের সময় চার উপজেলার উন্নয়ন নিয়ে আলোচনা হয় এবং সবাই একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক, বিরামপুর জামায়াতের আমীর, হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম এবং জামায়াতে ইসলামীসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী।

এসএইচ 

Wordbridge School
Link copied!