• ঢাকা
  • শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরিশালের ছয় আসনে ধানের শীষ জয়, তিনজন প্রথমবার সংসদে


বরিশাল অফিস ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৬:২৬ পিএম
বরিশালের ছয় আসনে ধানের শীষ জয়, তিনজন প্রথমবার সংসদে

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি আসনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থীরা। এর মধ্যে বরিশাল-২, ৩ ও ৪ আসনের প্রার্থীরা প্রথমবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

বরিশাল-১ আসনের এম জহির উদ্দিন স্বপন তৃতীয়বার, বরিশাল-৫ আসনের অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার পঞ্চমবার এবং বরিশাল-৬ আসনের আবুল হোসেন খান দ্বিতীয়বার সংসদে যাচ্ছেন।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে এম জহির উদ্দিন স্বপন ১ লাখ ৫৫২ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান ৪৬ হাজার ২৬৩ ভোট পেয়েছেন। গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ১২ হাজার ২০৮টি, না ভোট ৭৩ হাজার ২৮৯টি।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে এস সরফুদ্দিন আহমেদ সান্টু ১ লাখ ৪১ হাজার ৬২২ ভোট পেয়ে প্রথমবার সংসদে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত আব্দুল মান্নান ৭৪ হাজার ৮২ ভোট পেয়েছেন। এখানে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৩৪ হাজার ২৭৮টি, না ভোট ৮০ হাজার ৯৬৬টি।

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে অ্যাডভোকেট জয়নুল আবেদীন ৮০ হাজার ৯৩০ ভোট পেয়ে প্রথমবার সংসদে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ৬১ হাজার ১৯২ ভোট পেয়েছেন। হ্যাঁ ভোট ১ লাখ ২২ হাজার ৩০৫টি, না ভোট ৪০ হাজার ৬৬৩টি।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে রাজীব আহসান ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত আব্দুল জব্বার ৭৪ হাজার ৬৮৪ ভোট পেয়েছেন। হ্যাঁ ভোট ১ লাখ ৪৩ হাজার ৯০০টি, না ভোট ৬৪ হাজার ৫১১টি।

বরিশাল-৫ (সদর) আসনে অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার ১ লাখ ৩৫ হাজার ১৪৬ ভোট পেয়ে পঞ্চমবার সংসদে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ৯৫ হাজার ৪৪ ভোট পেয়েছেন। হ্যাঁ ভোট ১ লাখ ৭৬ হাজার ৬৮৭টি, না ভোট ৬৯ হাজার ৩৮৪টি।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আবুল হোসেন খান ৮২ হাজার ২১৭ ভোট পেয়ে দ্বিতীয়বার সংসদে যাচ্ছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত মাহমুদুন্নবী তালুকদার ৫৫ হাজার ৯৮৮ ভোট পেয়েছেন। হ্যাঁ ভোট ১ লাখ ১৫ হাজার ৭৪টি, না ভোট ৪১ হাজার ৭০০টি।

বারিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 

এসএইচ 

Wordbridge School
Link copied!