• ঢাকা
  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রেস সচিব

৬ মাসের খাদ্য মজুত ও ২৯ বিলিয়ন ডলারের রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১০:০৫ এএম
৬ মাসের খাদ্য মজুত ও ২৯ বিলিয়ন ডলারের রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

বিদায়ের প্রাক্কালে দেশে ছয় মাসের খাদ্য আমদানির সক্ষমতা এবং ২৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার—এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি-তে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব জানান, ২০২৪ সালের ৫ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ১৫ বিলিয়ন ডলার। সে সময় ব্যাংকিং খাত সংকটাপন্ন ছিল এবং কয়েকটি ব্যাংক কার্যত অচল অবস্থায় পড়ে বলে দাবি করেন তিনি।

বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের ফলে রিজার্ভ বেড়ে এখন ২৯ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে বলে জানান শফিকুল আলম। তাঁর ভাষ্য অনুযায়ী, এ পরিমাণ রিজার্ভ দিয়ে অন্তত ছয় মাসের খাদ্য আমদানি ব্যয় নির্বাহ করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে অর্থনীতি পুনরুদ্ধার, ব্যাংকিং খাত সচল করা এবং প্রশাসনিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ খাতে অগ্রগতি হয়েছে। বিদায়ের সময় একটি স্থিতিশীল অর্থনৈতিক ভিত্তি রেখে যাওয়াই সরকারের লক্ষ্য ছিল বলেও উল্লেখ করেন তিনি।

মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে প্রেস সচিব দাবি করেন, গত ১৮ মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি। একই সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে আইনগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার এগিয়ে নেওয়া হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এম

Wordbridge School
Link copied!