ফাইল ছবি
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিয়েছেন নির্বাচত এমপিরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এরই মধ্যে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বিকালে অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে নতুন সরকারের ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। মন্ত্রীদের যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে তার একটি তালিকা সোনালী নিউজের হাতে পৌঁছেছে।
নতুন সরকারের যা পূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ, জ্বালানী খনিজ সম্পদ মন্ত্রণালয়, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আবু জাফর মো. জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়, ড. খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়, আব্দুল আউয়াল মিন্টু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়, নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, মোহাম্মদ আমিন উর রশিদ কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয়, আফরোজা খানম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি পানি সম্পদ মন্ত্রণালয়, আসাদুল হাবিব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মো. আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, সরকার মো. সাখাওয়াত হোসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ফকির মাহবুব আনাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আ ন মা এহসানুল হক মিলনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
পিএস






































