• ঢাকা
  • বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রী ও সংসদ নেতার শপথ নিলেন তারেক রহমান


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৪:৩২ পিএম
প্রধানমন্ত্রী ও সংসদ নেতার শপথ নিলেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনে শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এর আগে সকালে সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনে তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–নেতৃত্বাধীন জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরাও শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন শপথ বাক্য পাঠ করান।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির এমপিরাই প্রথমে শপথ নেন। পরে বিরোধীদলীয় সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে।

এদিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিষয়টি সংবিধানে যুক্ত না হলে তাদের দল ওই শপথ নেবে না। 

এসএইচ 
 

Wordbridge School
Link copied!