ছবি : সংগৃহীত
ঢাকা: মার্কিন-ইসরায়েলের হামলার পর পাল্টা হামলায় চালিয়েছে ইরান। কুয়েতে মার্কিন ঘাটি লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ইরান। ইরানের নিক্ষেপ করা ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানে। এতে আহত হয়েছেন চার বাংলাদেশি নাগরিক। আহতের নাম ও পরিচয় মিলেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচালক গোলাম সরওয়ার ভুঁইয়া।
রোববার (১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচালক গোলাম সরওয়ার ভুঁইয়া তার ফেসবুক পোস্টে এসব তথ্য জানান।
গোলাম সরওয়ার ভুঁইয়া বলেন, হাঁটুতে আঘাতপ্রাপ্ত আমিনুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা।
কাচের টুকরোয় আহত রাকিবুল ইসলাম পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। মাসুদুর রহমান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের বাসিন্দা এবং দুলাল মিয়া কুমিল্লা জেলার হোমনা উপজেলাদ পাথালিয়া কান্দি গ্রামের বাসিন্দা।
পিএস







































