ছবি : সংগৃহীত
ঢাকা: বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেছেন, ঈদযাত্রায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বাড়তি ভাড়া আদায়ের তেমন কোনো অভিযোগ নেই।
শুক্রবার (২০ মার্চ) রাজধানীতে মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাইফুল আলম বলেন, যদি গোপনে কোনো শ্রমিক বা দালাল বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করে, তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে।
সাইফুল আলম আরও বলেন, টার্মিনালের ভেতরে শৃঙ্খলা থাকলেও বাইরে থেকে অতিরিক্ত ভাড়া নিলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।
সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির সাম্প্রতিক একটি প্রতিবেদনের তীব্র সমালোচনা করেন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। তাদের অভিযোগ, মোজাম্মেল হক ঈদ যাত্রায় ১৪৮ কোটি টাকা বাড়তি ভাড়ার যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই তথ্যের সপক্ষে প্রমাণ দিতে না পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন পরিবহন নেতারা।
পিএস







































