• ঢাকা
  • সোমবার, ২৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিতের কারণ জানালো মা‌র্কিন দূতাবাস


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৩, ২০২৬, ০৫:৪৩ পিএম
বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিতের কারণ জানালো মা‌র্কিন দূতাবাস

ফাইল ছবি

ঢাকা: যুক্তরা‌ষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কার‌ণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশ‌টি।

সোমবার (২৩ মার্চ) ঢাকার মা‌র্কিন দূতাবাস এক বার্তায় এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

বার্তায় জানা‌নো হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি আমাদের দায়িত্ব হলো অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান তা নিশ্চিত করা। যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশি, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে ডিপার্টমেন্ট।

এই স্থগিতাদেশের ফলে আমাদের যাচাই ও বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনা করার সময় মিলবে, যাতে সেগুলো আমেরিকানদের স্বার্থকে অগ্রাধিকার দেয়। এই স্থগিতাদেশ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়, যার মধ্যে পর্যটক বা শিক্ষার্থীদের ভিসাও অন্তর্ভুক্ত।

এসআই

Wordbridge School
Link copied!