• ঢাকা
  • শনিবার, ২৮ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তেলের দাম না বাড়া বর্তমান সরকারের বড় সফলতা: সালাহউদ্দিন


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২৬, ০৮:০৯ পিএম
তেলের দাম না বাড়া বর্তমান সরকারের বড় সফলতা: সালাহউদ্দিন

ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জ্বালানি তেল চোরাচালানের কয়েকটি ঘটনা নজরে এসেছে এবং সেগুলো কঠোর হস্তে দমন করা হবে। শনিবার (২৮ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দলের দ্বিতীয় সংসদীয় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না পাওয়া বর্তমান সরকারের একটি বড় সফলতা। কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয়, সেজন্য তেলে ভর্তুকি দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নির্দেশনার অনুপাতে তেলের দাম বাড়ানোর কোনো সম্ভাবনা নেই, তবে ভবিষ্যতের পরিস্থিতি অনুযায়ী সরকার মূল্য বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বৈঠকের শেষে চিফ হুইপ নুরুল ইসলাম জানান, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। কৃত্রিম ঘাটতি তৈরি হয়েছে কিছু মিডিয়া ও ব্যক্তির কারণে। প্রধানমন্ত্রী প্রয়োজনের অতিরিক্ত তেল মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

এছাড়া বৈঠকে ঈদে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা নিয়েও দুঃখ প্রকাশ করা হয়। চিফ হুইপ আরও জানান, আগামীকাল দেড়টায় বিএনপির সংসদীয় দল আবারো বৈঠকে বসবে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!