• ঢাকা
  • শুক্রবার, ০৮ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকায় আরও ৪ থানা স্থাপনের পরিকল্পনা


নিজস্ব প্রতিবেদক মে ৮, ২০২৬, ০৭:৩৫ পিএম
ঢাকায় আরও ৪ থানা স্থাপনের পরিকল্পনা

ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, ঢাকা মহানগর এলাকায় পুলিশ ফাঁড়ি করার পাশাপাশি নতুন আরও চারটি থানা স্থাপন করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। 

শুক্রবার (৮ মে) রাজধানীর ৩০০ ফিটে অবস্থিত পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, কারওয়ান বাজারে আরেকটি পুলিশ ক্যাম্প উদ্বোধন করেছি গত সপ্তাহে। এর উদ্দেশ্য বিভিন্ন রকম সমস্যা ও চাঁদাবাজি প্রতিরোধ করা। এখন খিলক্ষেতে পুলিশ ফাঁড়ি হয়েছে। আরও কয়েকটি এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজ চলছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, মোহাম্মদপুরের বেরিবাঁধের হাউজিং এলাকায় আবাসন পেলে দ্রুতই আরেকটি ক্যাম্প স্থাপন করব। বাড্ডা থেকে বেরাইদ এলাকা অনেক দূরে। সেখানেও পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রক্রিয়া চলছে। গেন্ডারিয়া বা ওয়ারি এলাকার ঘুন্টিগড় এলাকায়ও আরেকটি ফাঁড়ি স্থাপন করব। এছাড়া মঞ্জুরিকৃত যেসব পুলিশ ফাঁড়ি রয়েছে, সেগুলো রি-এরেঞ্জ করে জনবহুল এবং অপরাধ প্রবণ এলাকায় নিয়ে যাচ্ছি। এই কাজেরই অংশ খিলক্ষেত পুলিশ ফাঁড়ি।

মো. সরওয়ার বলেন, বিগত ১৭ বছর পুলিশ হয়তো একটা বিশেষ উদ্দেশ্যে কাজ করেছে। এখন আমরা কাজ করছি জনগণের সেবার উদ্দেশ্যে। জনগণের পুরোপুরি নিরাপত্তা প্রদানের জন্য। দলমত নির্বিশেষে সব জনগণ আমাদের কাছে সমান। সেভাবে কাজ করছি।

পিএস

Link copied!