ছবি : সংগৃহীত
ঢাকা: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার (৮ মে) বিকেলে কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিধায়কদের সঙ্গে বৈঠকে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শনিবার (৯ মে) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন সরকার শপথ নেবে।
অমিত শাহ বলেন, পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আটটি প্রস্তাব এসেছিল কে দলনেতা হবে। সব প্রস্তাবেই একটি নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু দ্বিতীয় কোনো নাম আসেনি। তাই আজকে আমরা ঘোষণা করছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী।
একাধিক নাম নিয়েও আলোচনা হলেও সব দৌড়ে এগিয়ে ছিল শুভেন্দু অধিকারী, তার কোনো দ্বিমত ছিল না। অনেকের মতে, পরপর দু'বার মমতা ব্যানার্জিকে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী। দ্বিতীয়বার মমতা ব্যানার্জির গড় ভবানীপুরে-ই পরাজিত করেন শুভেন্দু অধিকারী।
পিএস







































