ছবি : সংগৃহীত
ঢাকা: জরুরিভাবে মেরামত কাজের কারণে আগামী শনিবার (১৬ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকার ধামরাই এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এ সময় ধামরাই উপকেন্দ্রের ১এ এবং ২বি ফিডার থেকে বিদ্যুৎ বিতরণ স্থগিত থাকবে।
শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানান ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. জিয়ারুল ইসলাম।
জোনাল অফিসের তথ্য অনুযায়ী, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের সময় ধামরাই পৌরসভাসহ সংশ্লিষ্ট কয়েকটি এলাকার ফিডার শাটডাউনের আওতায় থাকবে।
এর ফলে ১ নম্বর ফিডারের আওতাভুক্ত এলাকা ছোট চন্দ্রাইল, বড় চন্দ্রাইল, বউবাজার, নতুন দক্ষিণপাড়া, কমিশনার মোড়, খাতরা, বাসাইল, বাড়িগাঁও (আংশিক), লাড়ুয়াকুন্ডু, কসমস (আংশিক), কুল্লাসহ ১ নম্বর ফিডারের আওতাভুক্ত সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া ২ নম্বর ফিডারের আওতাভুক্ত ধামরাই বাজার, ধামরাই উপজেলা, পৌরসভা, লাকুরিয়াপাড়া, হুজুরিটোলা, বিজয়নগর, যাত্রাবাড়ী, সৈয়দপুর, পাঠানটোলা, পূর্ব কায়েতপাড়া, পশ্চিম কায়েতপাড়াসহ ২ নম্বর ফিডারের আওতাভুক্ত এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
পিএস







































