ঢাকা: মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন আজ। বৃহস্পিতবার (৩ জুন) বিকেল ৩ টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার দায়িত্বকালের তৃতীয় বাজেট উপস্থাপন করবেন।
এবারের বাজেটের মূল প্রতিপাদ্য ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’। আওয়ামী লীগের তৃতীয় মেয়াদের তৃতীয় অর্থবছরের বাজেটের আকার ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এটি দেশের ৫০তম জাতীয় বাজেট।
অন্যদিকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে টানা ১৩ বার আর মোট ২৩ বার বাজেট উত্থাপন করতে যাচ্ছে ক্ষমতাসীন দলটি।
নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে ১৯৭২-৭৩ অর্থবছরে গণপরিষদে উপস্থাপন করা হয় দেশের ইতিহাসের প্রথম বাজেট। ৩০ জুন ১৯৭২ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকারের ৭৮৬ কোটি টাকার প্রথম বাজেট ঘোষণা করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ।
দীর্ঘ ২১ বছর পর ৭ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে শেখ মুজিবের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ১৯৯৬ সালের ২৩ জুন সরকার গঠন করে। ১৯৯৬-১৯৯৭, এস এ এম এস কিবরিয়া, ২৪৬০৩ কোটি টাকা। ১৯৯৭-১৯৯৮, এস এ এম এস কিবরিয়া, ২৭৭৮৬ কোটি টাকা। ১৯৯৮-১৯৯৯, এস এ এম এস কিবরিয়া, ২ লাখ ৯ হাজার ৫৩৭ কোটি টাকা। ১৯৯৯-২০০০, এস এ এম এস কিবরিয়া, ৩ লাখ ৪ হাজার ২৫২ কোটি টাকা। ২০০০-২০০১, এস এ এম এস কিবরিয়া, ৩ লাখ ৮ হাজার ৫২৪ কোটি টাকা। ২০০১-২০০২, এস এ এম এস কিবরিয়া, ৪ লাখ ২ হাজার ৩০৬ কোটি টাকা।
টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার আজ টানা ১৩ বার দেশের উন্নয়ন-অগ্রগতির বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরতে যাচ্ছে।
২০০৯ সালে মহাজোট ক্ষমতায় এলে ২০৯-১০ অর্থবছরে প্রথমবারের মতো এক লাখ কোটি টাকা ছাড়ায় বাজেটের আকার। মাত্র ১৩ বছরের মাথায় এসে এবার সেই বাজেটের আকার ছাড়াচ্ছে ৬ লাখ কোটি টাকার গণ্ডি।
এর আগে নবম জাতীয় সংসদের শেষ বাজেট ২০১৩-১৪ অর্থবছরেই ২ লাখ ২২ হাজার কোটির টাকার বাজেট ঘোষণা করে আওয়ামী লীগ সরকার।
২০১৪ সালে টানা দ্বিতীয় দফায় আওয়ামী লীগ সরকার গঠন করে, ২০১৪-১৫ অর্থবছরের জন্য আড়াই লাখ কোটি টাকার ওপরে বাজেট প্রস্তাব করা হয়।
২০১৫-১৬ অর্থবছরে জন্য ২ লাখ ৯৫ হাজার কোটি টাকার বাজেটে প্রথমবারের মতো বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ায় ছিটমহলবাসীর জন্য বরাদ্দ রাখা হয়।
প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্লোগানে ৩ লাখ কোটি টাকার মাইলফলক ছুঁয়ে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হয় ২০১৬-১৭ অর্থবছরে।
বর্তমান ক্ষমতাসীন দলটির গত মেয়াদের শেষ অর্থবছর ২০১৮-১৯ ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট। বলা হয় সমৃদ্ধ আগামীর পথ যাত্রায় বাংলাদেশ।
টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে ২০১৯-২০ অর্থবছরে দেওয়া বাজেট ছাড়িয়ে যায় ৫ লাখ কোটি টাকার গণ্ডি। অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বাজেট উত্থাপন করেন আ হ ম মুস্তফা কামাল। গত অর্থবছরে অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমায় ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট দেয় আওয়ামী লীগ সরকার। স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে বিকেলে দেশের ৫০তম আর আওয়ামী লীগ সরকারের ২৩তম বাজেট ঘোষণা ঘোষণা করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা। যার আকার হতে পারে ৬ লাখ ৩ হাজার কোটি টাকা।
সোনালীনিউজ/আইএ







































