• ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন হলে জাতির সঙ্গে গাদ্দারি হবে 


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৭, ২০২৫, ০৮:১২ পিএম
বিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন হলে জাতির সঙ্গে গাদ্দারি হবে 

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব হলে তা জাতির সঙ্গে গাদ্দারি হবে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের  পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

মুহাম্মদ তাহের বলেন, এতদিন যা নিয়ে আলোচনা হয়েছে সেগুলোর সঙ্গে আমরা একমত। এজন্য আমরা স্বাক্ষর করেছি। ঐকমত্য কমিশনের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে, সেটা যেন এই সরকার বাস্তবায়ন করে।

প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখেই জুলাই সনদে স্বাক্ষর করেছেন জানিয়ে তিনি বলেন, আমরা আশা করি উনিও উনার কথা ঠিক রাখবেন এবং বাংলাদেশে নতুন কোনো সংকট তৈরির ক্ষেত্রে উনারা যেন কোনো ধরনের হেজিমনি (কর্তৃত্ব) তৈরি না করেন।

পিএস

Link copied!