ফাইল ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১১ দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে আজ চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে নির্ধারিত সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়।
বুধবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (দ্বিতীয় তলা) ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সংবাদ সম্মেলন স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় আসন সমঝোতা জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ‘বুধবার বিকেল সাড়ে চারটায় ১১ দলের ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।’
তবে কবে নাগাদ নতুন করে সংবাদ সম্মেলন আয়োজন করা হবে বা চূড়ান্ত ঘোষণা আসবে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
এসএইচ







































