• ঢাকা
  • রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০২


নিউজ ডেস্ক অক্টোবর ৩, ২০২৬, ১০:০৫ এএম
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০২

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসব অভিযানে ৫০টি মামলা দায়েরসহ উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও বিভিন্ন প্রকারের মাদক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগওয়ারী গ্রেপ্তারের মধ্যে রয়েছে—মিরপুরে সর্বোচ্চ ১০৫ জন, মতিঝিলে ৬১ জন, তেজগাঁওয়ে ৫৬ জন, ওয়ারীতে ৪৫ জন, লালবাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, রমনায় ৩০ জন, গুলশানে ২৩ জন এবং গোয়েন্দা বিভাগে ২ জন।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ১টি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি, ৭টি চাপাতি, ৪টি রামদা, ১টি প্লাস, ৮ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা, ৫ ক্যান বিয়ার, ৩টি মোবাইল ফোন ও ১টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিএমপি।

এম

Link copied!