• ঢাকা
  • শুক্রবার, ২২ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হজ পালনে সৌদি আরব গেলেন ৭৮ হাজার ২১১ বাংলাদেশি


নিজস্ব প্রতিবেদক মে ২২, ২০২৬, ০২:২৮ পিএম
হজ পালনে সৌদি আরব গেলেন ৭৮ হাজার ২১১ বাংলাদেশি

ফাইল ছবি

ঢাকা: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ২০১টি ফ্লাইটে মোট ৭৮ হাজার ২১১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের শুক্রবার (২২ মে) প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, এবারের হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ২১ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী। 

ফ্লাইট পরিচালনার তথ্যে বলা হয়েছে, এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৬৭৯ জন, সৌদি এয়ারলাইন্স ৭৩টি ফ্লাইটে ২৭ হাজার ৭৭৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩০টি ফ্লাইটে ১১ হাজার ৭৫৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।

আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ ফ্লাইট চলবে ২১ মে পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং তা শেষ হবে ৩০ জুন।

পিএস

Link copied!