• ঢাকা
  • সোমবার, ২০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১৯৮ রানে অল আউট নিউজিল্যান্ড, বাংলাদেশের লক্ষ্য সমতা


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২০, ২০২৬, ০৩:৩৭ পিএম
১৯৮ রানে অল আউট নিউজিল্যান্ড, বাংলাদেশের লক্ষ্য সমতা

ছবি : সংগৃহীত

ঢাকা: তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯৮ রানে অল আউট করেছে বাংলাদেশ। সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের লক্ষ্য ১৯৯ রান।

সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলায় টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। কিন্তু নাহিদ রানার সামনে দাঁড়াতেই পারেনি তার দল।

ম্যাচে সপ্তম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে প্রথম বলেই ফেরান ১৩ রান করা হেনরি নিকোলসকে। ২৫ রানে প্রথম উইকেট হারায় কিউইরা। এরপর নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে আরও একটি উইকেট নিয়ে বিদায় করেন ২ রান করা উইল ইয়াংকে। ২৮ রানে পতন হওয় সফরকারীদের।

এরপর ৫৬ রানের জুটি গড়েন মোহাম্মদ আব্বাস ও নিক কেলি। সেই জুটিও ভাঙেন বাংলাদেশের এখন পর্যন্ত দিনের সেরা বোলার নাহিদ রানা। আব্বাসের বিদায়ে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড।

অর্ধশত করে ব্ল্যাকক্যাপসদের হাল ধরে রাখা নিক কেলিকে বিদায় করেন শরিফুল ইসলাম। ১৪ চারে তার সাজানো ইনিংসটি থামে দলীয় ১৪৫ রানে। আক্ষেপে পুড়েন তিনি শতক মিসের। ৫ উইকেট হারানো কিউইদের ষষ্ঠ উইকেট তুলে নেন রিশাদ হোসেন। ৬ রান করা জশ ক্লার্কসনকে আউট করেন তিনি। ফলে ১৫২ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা।

প্রথম ম্যাচের নিউজিল্যান্ডের জয়ের নায়ক ডিন ফক্সক্রফটকে ১৫ রানে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট শিকার করেন নাহিদ। ১৬৪ রানে ৭ উইকেট হারায় ল্যাথামরা।

বড় শট খেলতে গিয়ে আফিফের হাতে ধরা পড়েন ১২ রান করা ব্লেয়ার টিকনার। ১৮২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলার পর দুইশ রানের আগে অলআউট হওয়া তখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় মাত্র। বোর্ডে আরও ১ রান যোগ হতেই রানের খাতা না খোলা জেইডেন লেনক্সকে আউট করে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফারপূর্ণ করেন নাহিদ।

শেষ উইকেট হিসেবে উইল ও'রুর্ককে ৬ রান ফেরান তাসকিন। দুর্দান্ত ক্যাচ নেন তাওহিদ হৃদয়। আর তাতেই ১৯৮ রান গুটিয়ে যায় কিউইরা।

পিএস

Link copied!