• ঢাকা
  • শনিবার, ১৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রাক–কাভার্ড ভ্যান চলাচল বন্ধ: ডিএমপি কমিশনার


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৪, ২০২৬, ০৪:৪৬ পিএম
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রাক–কাভার্ড ভ্যান চলাচল বন্ধ: ডিএমপি কমিশনার

ঢাকা: ঈদযাত্রায় রাজধানী ও মহাসড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক এবং কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীদের সহায়তার জন্য বাস টার্মিনালগুলোতে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের ভোগান্তি কমাতে লক্কড়-ঝক্কর বা ফিটনেসবিহীন বাস রাস্তায় নামতে দেওয়া হবে না।

তিনি আরও জানান, যাত্রীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এছাড়া যাত্রীদের নিরাপত্তা জোরদারে কাউন্টার টেরোরিজম ইউনিট, র‍্যাব এবং সাদা পোশাকে পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।

এসআই

Wordbridge School
Link copied!