ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমার খোঁজ পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে আসে। তাকে বিজয়নগর থানায় নিয়ে আসা হচ্ছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি জানান, কিভাবে কি হয়েছে সেটা তাকে নিয়ে আসার পর বলা যাবে।
প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার বলে আসছিলেন, ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছে। সার্ভার ক্রুটির কারণে প্রীতির মনোনয়ন জমা দিতে সমস্যা হওয়ার ফলে হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পান।
মঙ্গলবার দুপুরে হরষপুর ইউনিয়নে দুইজন সহযোগী নিয়ে নির্বাচনি প্রচারণায় যায় প্রীতি। হরষপুরের ঋষি পাড়ায় ঢুকে প্রচার করা অবস্থায় দুজন মহিলা বাহিরে আসেন আর প্রীতি ভোটারদের সঙ্গে ভিতরে কথা বলছিলেন। ১০ মিনিট থেকে ২০ মিনিট পার হলেও যখন তিনি বের হচ্ছের না দেখে দুজন নারী ভিতরে যান। ভিতরে গিয়ে প্রীতিকে খুঁজে পাচ্ছিলেন না। পরে বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ থানার ওসিকে অবগত করা হয়। পরে তিনি এ বিষয়ে থানায় জিডি করে। স্ত্রীকে গুম করা হয়ে থাকতে পারে বলে তিনি অভিযোগ করেন।
এমএস


























-20260722160634.jpg)







-20260725114857.jpg)




