• ঢাকা
  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রংপুর মহাসড়কে ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১২


রংপুর ব্যুরো ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:০৮ পিএম
রংপুর মহাসড়কে ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১২

ছবি: প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে ঢাকা–রংপুর মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ পেট্রোল পাম্পের সামনে রংপুরমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক সামনে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে সেটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ওই সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে বাসের যাত্রী রাহিমা আক্তার মুন্নি ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় হারাগঞ্জ এলাকার আব্দুল রাজ্জাক হওলাদারকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!