• ঢাকা
  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দৃষ্টিপ্রতিবন্ধীদের অংশগ্রহণে ঢাকা কলেজে ব্রেইল ক্রিকেট ম্যাচ


ঢাকা কলেজ প্রতিনিধি ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:১৩ পিএম
দৃষ্টিপ্রতিবন্ধীদের অংশগ্রহণে ঢাকা কলেজে ব্রেইল ক্রিকেট ম্যাচ

ছবি: প্রতিনিধি

দৃষ্টিপ্রতিবন্ধীদের অংশগ্রহণে ঢাকা কলেজে একটি প্রীতি ব্রেইল ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) ঢাকা কলেজ ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত এ ম্যাচে টিম হেলেন কিলার বিজয়ী হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কলেজের টেনিস গ্রাউন্ডে টিম হেলেন কিলার ও টিম লুই ব্রেইলের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। আট ওভারের খেলায় টিম হেলেন কিলার সাত ওভার চার বলে ৮৯ রান সংগ্রহ করে। জবাবে টিম লুই ব্রেইল ৮৮ রান তুলতে সক্ষম হয়।

ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইএসের সভাপতি এস এম ফেরদৌস আলম। এ ছাড়া ডিআইএস ঢাকা কলেজ ইউনিটের আহ্বায়ক মো. ওয়াদুদুর রহমান রাহুলসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খেলায় টিম লুই ব্রেইলের খেলোয়াড় আরিফ ৪৪ রান ও একটি উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!