• ঢাকা
  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীকে জরিমানা


সিদ্ধিরগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:১৫ পিএম
নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীকে জরিমানা

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁও) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়াকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বৃহস্পতিবার এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল জানান, নির্বাচনী আচরণবিধির ৭(ক) ধারা লঙ্ঘন করে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় রঙিন পোস্টার ও ফেস্টুন সাঁটানোর অভিযোগে ড. ইকবাল হোসাইন ভূইয়াকে জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সিদ্ধিরগঞ্জ থানা (দক্ষিণ) আমির বলেন, প্রায় ৩০ মাস আগে বিভিন্ন স্থানে রঙিন পোস্টার লাগানো হয়েছিল। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সেগুলো তুলে ফেলা হলেও কিছু স্থানে দেওয়ালে লাগানো পোস্টার রয়ে গেছে, যা অপসারণ করা সম্ভব হয়নি। এ কারণেই জরিমানার মুখে পড়তে হয়েছে বলে তিনি জানান।

এসএইচ 

 

Wordbridge School
Link copied!